• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘দ্য থেটান’

দেশ টিভি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে দ্য থেটান। প্রথম রানার-আপ হয়েছে গ্রিনপোলারিস লিমিটেড এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে শূন্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের আয়োজনে ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভারে এ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। আয়োজনে কারা বাংলাদেশ ও অ্যাক্সিয়ন বাংলাদেশ ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করে।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১০টি স্টার্টআপ দল অংশ নেয়। বিজয়ী দলগুলো মোট ১ লাখ টাকা পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। সেখানে দলটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবে। এ ছাড়া শীর্ষ ১০টি দল বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশ নিতে সান ফ্রান্সিসকোতে আমন্ত্রণ পাওয়ার সুযোগ পেয়েছে।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রথম ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ উদ্যোক্তা এবং লাইভ শপিংয়ের সিইও ও প্রতিষ্ঠাতা মো. আশিক খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারস, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট পরিচালক জাস্টিন জ্যাকসন। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা হলো স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ। বিশ্বমঞ্চে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মেধাবী উদ্যোক্তাদের তুলে ধরার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, ‘ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট সবসময় শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় বিভাগটি দ্বিতীয়বারের মতো স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ শুধু একটি প্রতিযোগিতা নয়, দেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরার একটি উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা বিনিয়োগকারী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

/অ

  • স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ
  • গ্র্যান্ড ফাইনাল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X